ব্রিটেনে পড়াশোনার সুযোগ এবার ভারতেই ! কিন্তু তা আবার কি করে সম্ভব ! জানা গিয়েছে , ব্রিটেনের ৯ টি বিশ্ববিদ্যালয় , এবার ক্যাম্পাস খুলতে চলেছে ভারতেই । ভারতীয় প্রধানমন্ত্রী , মোদী এর সাথে সাক্ষাৎ শেষে , ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের এই বড় ঘোষণা । তবে ব্রিটেনের সেই ৯ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোন কোন বিশ্ব বিদ্যালয় রয়েছে , সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি ।
বৃহস্পতিবার মুম্বইয়ে সাক্ষাৎ হয় ভারতীয় প্রধানমন্ত্রী ও ব্রিটেনের প্রধানমন্ত্রীর । দ্বিপাক্ষিক বৈঠক হয় মোদী ও স্টার্মারের । এই বৈঠক শেষে , একটি বিবৃতিও প্রকাশ করা হয় , যেখানে বলা হয়, “ভারত এবং ব্রিটেন দীর্ঘ দিনের বন্ধু। দু’দেশেই গণতন্ত্র, স্বাধীনতা এবং আইনের শাসন রয়েছে। ভারত এবং ব্রিটেন একে অপরের উন্নতি এবং বিভিন্নস্তরে অগ্রগ্রতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ।” উল্লেখ্য , এই বৈঠকে , ইজরায়েল – হামাসের যে শান্তিচুক্তি , তাকেও স্বাগত জানিয়েছেন দুই রাষ্ট্রনায়ক ।
উল্লেখ্য , বুধবার সকালেই মুম্বইতে অবতরণ কিয়ের স্টার্মার। তার আগমনের পরেই , ভারতীয় প্রধানমন্ত্রী মোদী , নিজের এক্স হ্যান্ডলে লেখেন, “ব্রিটেনের সর্ববৃহৎ বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে প্রথম ঐতিহাসিক ভারত সফরে প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মারকে স্বাগত জানাই। শক্তিশালী ও পারস্পরিক উন্নত ভবিষ্যৎ রচনার জন্য আগামিকাল আমাদের বৈঠকের দিকে তাকিয়ে আছি।”






