রাজ্য

সাত সকাল ভি আই পি রোডে দুর্ঘটনা, বাসের চাকায় পিষ্ট বাইক আরোহী, আটক ঘাতক বাস ও বাসের চালক।

সপ্তাহের শুরুতে সাতসকালে পথ দুর্ঘটনা ভি আই পি রোডের বাঙুর অ্যাভিনিউয়ে। সরকারি বাসের চাকায় পিষ্ট বাইক আরোহী। এদিন সজাল ৮টা ১৫মিনিট নাগাদ বাঙুর অ্যাভিনিউয়ে ভি আই পি রোডে দুর্ঘটনা ঘটে। বারাসাত থেকে গড়িয়া যাচ্ছিল এসি-৩৭ রুটের বাস। কেষ্টপুরের দিক থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিলেন বাইক আরোহী। বেপরোয়া গতিতে আসা সরকারি বাসের ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়েন বাইক আরোহী। বাসের চাকা তাঁকে পিষে দিয়ে চলে যায়। পুলিশ সূত্রে খবর, বাইক আরোহীর সাথে প্রথমে এক সাইকেল চালকের ধাক্কা লাগে। এরপরেই বাইক নিয়ে পড়ে যান বাইক আরোহী। তারপরেই পিছন থেকে আসা সরকারী বাসের নিচে চলে যায় বাইক আরোহী। এতেই গুরুতর হন ওই বাইক আরোহী। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় সরকারি বাসের চালককে আটক করেছে লেকটাউন থানার পুলিশ। পাশাপাশি ঘাতক বাসটিকেও আটক করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.