দেশ

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো করলেই মিলবে স্কুটার! বড়সড়ো ঘোষনা সরকারের

উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় ভালো ফল করলে মিলবে স্কুটি। এই মর্মে বড়সড়ো ঘোষণা করল অসম সরকার। বাণীকান্ত কাকাতি পুরস্কার স্কিমের অধীনে দেওয়া হবে স্কুটি। অসম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের অধীনে পড়াশোনা করা ছাত্র-ছাত্রীরাই পাবে এই স্কুটার।

অসম সরকার সূত্রে খবর সম্প্রতি অসমে হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ৩৫ হাজার ৭৭৫ জন পড়ুয়ার হাতে ৩০ নভেম্বর স্কুটার তুলে দেওয়া হবে স্কুটার।

৭৫ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া ৫ হাজার ৫৬৬ জন ছাত্রকে এবং ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া ৩০ হাজার ২০৯ জন ছাত্রীকে দেওয়া হবে স্কুটি। এছাড়াও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া ২৭ হাজার ১৮৩ জন পড়ুয়াকে আনুন্দরম বড়ুয়া পুরস্কার প্রকল্পের অধীনে ২৯ নভেম্বর ১৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন অসমের পর্যটনমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.