বিহারে ৩ দিনে মৃত্যু ২৫ জনের ! তবে হঠাৎই কেনো বিহারে মৃত্যুমিছিল ? তবে কি কোনো মহামারি ছড়িয়ে পড়লো বিহারের অন্দরে ? ৭২ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু , কোনো মহামারি নয়, বিহারের এই মৃত্যুমিছিল বজ্রপাতের ফল । গত দুদিন ধরে , বিহার জুড়ে চলছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি । তার সঙ্গে পুরো দমে চলছে বজ্রপাতও । যার ফলেই বিহারের এই মৃত্যু মিছিল । আবহাওয়া দফতর সূত্রে খবর , আগামী ৫ দিন এই রকম আবহাওয়াই বজায় থাকবে বিহারে । জানা গেছে , মঙ্গল ও বুধবার মিলিয়ে , বিহারে মৃত্যু সংখ্যা ছিলো ১৯ যা বৃহস্পতিবারে বেড়ে হয় ২৫ ।
বৃহস্পতিবার বিহারের মুখ্যমন্ত্রীর দফতর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় , বজ্রপাতের ফলে, বিহারে যে ২৫ জনের মৃত্যু হয়েছে, ক্ষতিপূরণ হিসেবে তাদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে দেওয়া হবে । জানা গেছে , মৃত ২৫ জনের মধ্যে ১৮ জন ছিল নালন্দার বাসিন্দা , ২ জনের মৃত্যু হয়েছে সিওয়ান জেলায় এবং কাটিহার, দ্বারভাঙ্গা-সহ পাঁচ জেলায় ১ জন করে আরো ৫ জনের মৃত্যু হয়েছে ।







