আবহাওয়া

বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে উত্তাল দিঘার সমুদ্র

সবে মাত্র শেষ হলো দুর্গোৎসব। এখনো পর্যন্ত কাটেনি উৎসবের আমেজ। তারই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার ফলে উত্তাল হয়ে উঠেছে প্রকৃতি। দীঘার সমুদ্র সৈকতে সেই পরিস্থিতি উপভোগ করল পর্যটকেরা।

পুজোর পরে সাধারণত দীঘার এই উত্তাল পরিস্থিতি দেখা যায় না। তবে এবার অক্টোবরের মাঝামাঝিতে এই দৃশ্য দেখা যাবে দীঘায়। যা উচ্ছ্বাসের সঙ্গে উপভোগ করল পর্যটকেরা। এবছর কোজাগরী পূর্ণিমা রাতে সমুদ্রের ঢেউগুলো সৈকতের গার্ডওয়াল টপকে সৈকত সরণীতে আছড়ে পরছে। সেই ছবি পর্যটকদের জন্য এক নতুন অভিজ্ঞতা।

আজ সকাল থেকেই জোয়ারের সময় পর্যটকদের উচ্ছ্বাস ছিল চোখে পরার মতো। সমুদ্রের উত্তাল পরিস্থিতির জন্য পুলিশ সমুদ্রে স্নান করতে দিচ্ছে না পর্যটকদের। সেই কারণে তারা উপর থেকে ঢেউয়ের ঝাপটায় ভিজে উপভোগ করেছে। ভরা কোটালের জল উঁচু হয়ে উঠছিল, হাওয়ায় সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল। পর্যটকরা নুলিয়া ও পুলিশের সঙ্গেই সৈকত সরণীতে দাঁড়িয়ে ওই ভয়ঙ্কর সুন্দর দৃশ্য উপভোগ করছিলেন। পাশাপাশি কোনরকম দুর্ঘটনা এড়াতে তৎপর রয়েছে প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.