দেশ

নয়া নীতি মোদী সরকারের! লোহার বদলে কম্পোজিট সিলিন্ডার, দিতে হবে অতিরিক্ত ৮০০ টাকা

লোহার সিলিন্ডারের বদলে এবার থেকে কম্পোজিট সিলিন্ডারই নিতে হবে গ্রাহকদের। সে জন্য অতিরিক্ত ৮০০ টাকা দিতেও হবে। একেই রান্নার গ্যাস ও বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে জেরবার সাধারণ মানুষ। তার উপর নয়া নিয়মে অতিরিক্ত টাকাও গুণতে হবে মধ্যবিত্তকে।

রান্নার গ্যাসের বেড়ে চলা দাম নিয়ে অনেকেই বিরক্ত। বর্তমানে নতুন গ্যাস সংযোগ (লোহার সিলিন্ডার) নিতে গেলে গ্রাহককে ২ হাজার ২০০ টাকা জমা করতে হয়। সেই জায়গায় কম্পোজিট সিলিন্ডারের জন্য জমা করতে হবে ৩ হাজার টাকা। ডাবল সিলিন্ডারের সংযোগ নিলে দিতে হবে বর্তমান খরচের উপর ১ হাজার ৬০০ টাকা। অর্থাত্‍ নতুন নিয়মে এক একটি সিলিন্ডারের জন্য অতিরিক্ত খরচ ৮০০ টাকা দিতে হবে গ্রাহককে। সেই সঙ্গে পুরনো গ্রাহকরা যাতে এখনকার লোহার সিলিন্ডার পাল্টে কম্পোজিট সিলিন্ডার নেন, তার নির্দেশও দেওয়া হয়েছে।

সাধারণ ভাবে যে এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয় তাতে গ্যাসের পরিমাণ থাকে ১৪.২ কেজি। এর পরে লোহার তৈরি সিলিন্ডারের ওজন রয়েছে। কিন্তু সেটা নেই কম্পোজিট সিলিন্ডারে। মূল সিলিন্ডারটি তুলনায় অনেক হালকা এবং একই সঙ্গে তাতে গ্যাসের পরিমাণও থাকবে ৫ বা ১০ কেজি।

নতুন এই কম্পোজিট সিলিন্ডারে রয়েছে অনেক সুবিধা। প্রথমত এটি হালকা হওয়ায় সহজে এ দিক, ও দিক করা যায়। সেই সঙ্গে এই সিলিন্ডার যে ভাবে বানানো হয়েছে তাতে বাইরে থেকেই দেখা যায় কতটা গ্যাস রয়েছে। বাড়িতে জোড়া সিলিন্ডার না রেখে প্রয়োজন মতো আনা যায়। এই সিলিন্ডারে মরচে ধরার ভয় নেই। ফলে বাড়ির মেঝেতে সিলিন্ডার রাখার জন্য সাধারণ ভাবে যে দাগ পড়ে তা এড়ানো যায়। সাধারণ এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে যেমন প্রতি মাসের গোড়ায় দাম বদলায় এ ক্ষেত্রেও তাই হবে।

ইন্ডিয়ান অয়েলের ইন্ডেন গ্যাস যাঁদের রয়েছে তাঁরা পুরনো সিলিন্ডার ফেরত দিয়ে ঘরে নিয়ে আসতে পারেন নতুন এই সিলিন্ডার। যাঁরা নতুন গ্যাস নেবেন তাঁদের ১০ কেজির সিলিন্ডার নিতে এককালীন তিন হাজার টাকা জমা করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.