আবহাওয়া

ভূস্বর্গ কাঁপছে মাইনাস ৮ ডিগ্রি তাপমাত্রায়!

ভারত শাসন করা কাশ্মীরের উত্তরাঞ্চলীয় গুলমার্গের তাপমাত্রা নেমে এসেছে মাইনাস ৮ ডিগ্রিতে। এই মৌসুমের রেকর্ড হওয়া এটি সর্বনিম্ন তাপমাত্রা। ১৮ ডিসেম্বর সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির থেকে একথা জানা গেছে। আমরা কাশ্মীরকে বলে থাকি ভূস্বর্গ। শীতকালে পুরো কাশ্মীর উপত্যকা ঠান্ডাতে মোরা থাকে বরফের চাদরে।
বিশ্বের পর্যটনে জম্মু-কাশ্মীরের গুলমার্গ অঞ্চল একটি আলাদা জায়গা করে নিয়েছে। আবহাওয়াবিদরা শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে বেশ কয়েক দিন ধরে। প্রচন্ড তুষারপাতের জেরে গুলমার্গে আটকা পড়েছে ৬১ জন পর্যটক। ভারতীয় সেনাবাহিনী তৎপরতার সাথে আটকে যাওয়া পর্যটকদের উদ্ধার করছে।

সোমবার দিন স্থানীয় কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, মেঘলা আবহাওয়ার জন্য শ্রীনগর শহর বেশ কিছু উষ্ণ রাত পার করছে। কাশ্মীরের পেহেলগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫.৮ ডিগ্রি। ১৭ ডিসেম্বর রবিবার রাতে শ্রীনগর শহরের সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয় ০.৫ ডিগ্রি সেলসিয়াস। কাজিগুন্ডে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৮ ডিগ্রি সেলসিয়াস, কোকেরনাগে তাপমাত্রা ছিল ১.১ ডিগ্রি সেলসিয়াস এবং কুপওয়ারা তাপমাত্রা ছিল মাইনাস ২.২ ডিগ্রি সেলসিয়াস। এই রকম অবস্থায় উপত্যকার সাধারণ মানুষদের জীবনযাত্রা খুবই কষ্টকর হয়ে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.