বৈশাখের শুরুতেই তাপপ্রবাহের জেরে নাজেহাল মানুষ। এর মধ্যেই ভারতের আবহাওয়া দফতর (IMD) দেশের বিভিন্ন প্রান্তে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস জারি করেছে। উত্তর-পশ্চিম রাজস্থান থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত এবং উত্তর ছত্তীসগড় থেকে গাল্ফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত দুটি বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তর ও মধ্য পাকিস্তানের উপর একটি ঘূর্ণাবর্তের কারণে পশ্চিম হিমালয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া (৪০-৫০ কিমি/ঘণ্টা) বইতে পারে।
বৃষ্টির পাশাপাশি, দেশের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তীসগড়ে ২১ থেকে ২৫শে এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। হরিয়ানা, ওড়িশা এবং উত্তর প্রদেশে এই পরিস্থিতি ২২ থেকে ২৬শে এপ্রিল পর্যন্ত বজায় থাকতে পারে। পাঞ্জাব, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পশ্চিম রাজস্থানে ২৩ থেকে ২৬শে এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিহার এবং ঝাড়খণ্ডে ২৫ ও ২৬শে এপ্রিল তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং রায়লসীমায় ২১ থেকে ২৫শে এপ্রিল পর্যন্ত গরম ও আর্দ্র আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। মহারাষ্ট্রের কিছু অংশেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের এই পূর্বাভাসে সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। বাড়ি থেকে অপ্রয়োজনে না বেড়ানোর নির্দেশ জারি করা হয়েছে। ছাতা, জল ছাড়া বাইরে না বেড়ানোর পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা







