বিনোদন

দেশে মুক্তি পাবে না ‘আবির গুলাল’

২০১৬ সালের উরি অ্যাটাক ও ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর ভারতীয় বিনোদন জগতে পাকিস্তানী শিল্পীদের নিষিদ্ধ করা হয়েছিল সিনে সংগঠনের তরফ থেকে। বিশেষ করে পুলওয়ামা কাণ্ডের পর থেকে এদেশে পাক তারকাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ে শাপমোচন ঘটলেও সেভাবে কোনো পাক শিল্পীকে আর এদেশের সিনেজগতে কাজ করতে দেখা যায়নি।

তবে চলতি বছরের মে মাসে বলিউড সিনেমা ‘আবির গুলাল’-এর হাত ধরে আবারও পাকিস্তানি সুপারস্টার ফাওয়াদ খান ভারতীয় বিনোদুনিয়ায় প্রত্যাবর্তন করতে চলেছিলেন। কিন্তু পহেলগাঁও সন্ত্রাসের পর সেই পরিকল্পনায় নতুন বাধা সৃষ্টি হয়েছে। ফাওয়াদ খান সহ অন্যান্য পাক তারকাদের চিরতরে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন ফিল্ম ফেডারেশেন অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি অশোক পণ্ডিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্র জানায়, পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান অভিনীত ‘আবির গুলাল’ সিনেমাটি ভারতে মুক্তি পাবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.