জেলা

ক্রান্তি নতুন সমষ্টি উন্নয়ন আধিকারিক রিমিল সরেন মহাশয় কে রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হলো

ক্রান্তি ব্লকের নতুন সমষ্টি উন্নয়ন আধিকারিক হিসেবে কাজে যোগদান করেছেন রিমিল সরেন। আর নতুন সমষ্টি উন্নয়ন আধিকারিক কে রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হলো। এইদিন সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয়ে উনাকে সম্বর্ধনা জানানো হয়। প্রঙ্গগত প্রবীর কুমার সিনহা জায়গায় বর্তমানের সমষ্টি উন্নয়ন আধিকারিক রিনিল সরেন ক্রান্তি ব্লকে যোগদান করেন। রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জয় ওরাওঁ উপ প্রধান মিন্টু রায়, গ্রাম পঞ্চায়েত সচিব দেবব্রত দত্ত, পঞ্চায়েত সদস্য রামিজ উল আলম,নিখিল রায়, সুদীপ রায়, লারা খেরিয়া, সংঘের সভানেত্রী প্রভাতী রায়,কৈলাশ রায়,আবু কালাম, আনোয়ার আলম প্রমূখ উপস্থিত ছিলেন। এই বিষয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক রিমিল্ সরেন জানালেন,সকলের সহযোগিতায় ক্রান্তি ব্লকের সার্বিক উন্নয়নের সকলকে কাজ করতে হবে বলে মত প্রকাশ করলেন এবং রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়ায় সকলকে ধন্যবাদ জানালেন। রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত উপ প্রধান মিন্টু রায় জানালেন, নতুন বিডিও যোগদান করায় আমরা আমাদের গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে সম্বর্ধনা দিলাম এবং সার্বিক উন্নয়নের সহযোগিতা করবেন বলে আশা ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.