দেশ

জিএসটি সংস্কার কার্যকর, নিত্যপ্রয়োজনীয় পণ্যে মিলছে কর ছাড়

নতুন জিএসটি কাঠামো সোমবার থেকে কার্যকর হলো সারা দেশে । এত দিন পণ্যের উপর ১২ ও ২৮ শতাংশ জিএসটি কার্যকর ছিল, তা পুরোপুরি বাতিল করে কেন্দ্রীয় সরকার ৫ ও ১৮ শতাংশের নতুন দুটি স্তরে সমস্ত পণ্যকে অন্তর্ভুক্ত করেছে। ফলে রান্নাঘর থেকে শুরু করে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা পর্যন্ত নানা ক্ষেত্রে খরচ কমবে বলে আশ্বাস মিলছে। গত ৩ সেপ্টেম্বর অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে হওয়া জিএসটি কাউন্সিল বৈঠকেই এই পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার জাতির উদ্দেশে ভাষণে এই সংস্কারকে সাধারণ মানুষের জন্য “দ্বিগুণ দীপাবলি” বলে বর্ণনা করেন।

কর হ্রাসের ফলে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে নিত্যপ্রয়োজনীয় খাবারের বাজারে। দুধ, ছানা, পনির, রুটি ও পাউরুটি এখন থেকে সম্পূর্ণ করমুক্ত। কনডেন্সড মিল্ক, মাখন, ঘি, তেল, সসেজ, সংরক্ষিত মাংস, মাছ, চিনি, পাস্তা ও নুডলসের মতো খাদ্যপণ্যে কর কমে হয়েছে ৫ শতাংশ। বাদাম, খেজুর, আম, পেয়ারা ও অন্যান্য ফলের ক্ষেত্রেও জিএসটি কমানো হয়েছে, ফলে বাজারে ফলের দাম কমার সম্ভাবনা প্রবল। এমনকি জ্যাম, জেলি, মাশরুম, ইস্ট, সর্ষে, সয়াবিন ও ভুজিয়ার মতো পণ্যেও মিলছে ছাড়। বোতলজাত পানীয় জল পর্যন্ত নতুন করে কম দামে পাওয়া যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.