মুর্শিদাবাদে আবারও তৃণমূলের ব্লক সভাপতি বদল ঘিরে গোষ্ঠীদন্দ। মাঞ্জু শেখকে বেলডাঙা পূর্ব পাড়ের ব্লক সভাপতির পদ দেওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন রেজিনগরের বিধায়ক রবিউল ইসলাম। মাঞ্জু শেখ খুনের ঘটনায় অভিযুক্ত,একজন খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে কেন ব্লক সভাপতির পদ দেওয়া হবে এই নিয়ে প্রশ্ন তুলছেন রবিউল ইসলাম।
রবিউল ইসলামের জানিয়েছেন, ” মাঞ্জু খুনের ঘটনায় অভিযুক্ত, সে পালিয়ে বেড়াচ্ছে, সুপ্রিম কোর্টও তাঁর বেল খারিজ করেছে। তাঁকে ব্লকের সভাপতি করলে, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হবে। দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাব। তাঁকে যাতে ওই পদ থেকে সরানো হয়। তবে এই নিয়ে এখন মাঞ্জু শেখের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগেও বহুবার মুর্শিদাবাদে তৃণমূলের গোষ্ঠীদন্দ খবর প্রকাশ্যে এসেছে।







