জেলা

পিংলার বড়খেলনায় সরস্বতী পূজো উপলক্ষে রক্তদান শিবিরে উপস্থিত বি.ডি.ও

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

বাঙালীর বারো মাসে তেরো পার্বন। দূর্গা পূজো থেকেই উৎসব শুরু বাঙালীর‌।
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার বড়খেলনায় নবজাগরন ক্লাবের উদ্যোগে গত কয়েকদিন ধরে শুরু হয়েছে সরস্বতী পূজো। আজ তৃতীয় দিনে বড়খেলনা নবজাগরন ক্লাব আয়োজন করে রক্তদান শিবিরের। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রক্ত সংগ্রহ করতে আসে। ১৬০ জন মোট রক্তদাতা রক্তদান করেন। যার মধ্যে পুরুষ ১২৬ ও মহিলা রক্তদাতা ছিল ৩৪ জন।
উল্লেখযোগ্য হিসেবে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পিংলা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারীক সুকান্ত গোস্বামী।

বড়খেলনা নবজাগরন ক্লাবের প্রশংশায় পঞ্চমুখ বিডিও সুকান্ত গোস্বামী। তিনি জানান উৎসবকে কেন্দ্র করে এহেন সামাজিক কাজ যথেষ্ট প্রশংশিত। আগামী দিনে ক্লাবকর্তাদের এহেন সামাজিক কাজ গ্রহন করার জন্য উৎসাহ প্রদান করে।

প্রসঙ্গত পূজোকে কেন্দ্র করে শুধুমাত্র রক্তদান শিবির নয়, গত কয়েকদিন ধরে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও, ক্লাবের এহেন উদ্যোগে খুশি এলাকার প্রতিটি মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.