জেলা

বিজেপীর মিছিলে বোমাবাজী, আহত বিধায়ক

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: এগরাকাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিলে ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠলো শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ভগবানপুরে মিছিলে হাঁটছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। সেই সময় তৃণমূল কর্মীরা এলোপাথাড়ী বোমাবাজি করে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শেষ পাওয়া খবর অনুযায়ী, ভগবানপুরে পাউশিতে ঘটেছে ঘটনাটি। বিজেপির মিছিলে বোমাবাজির পাশাপাশি হামলার অভিযোগ রয়েছে। বর্তমানে ৭ জন আহত। এলাকার বিধায়কও জখম হয়েছেন বোমাবাজীর ঘটনায়। গোটা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। রয়েছে সেন্ট্রাল ফোর্স। এই ঘটনার তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যে আক্রমন করে ট্যুইটে প্রতিবাদ জানিয়েছে বিজেপীর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.