জেলা

সম্পত্তি নিয়ে ঝামেলা, ইট দিয়ে ভাইকে খুন করল দাদা

সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে চলছিল ঝামেলা। সেই ঝামেলার যেরে ভাইকে ইট দিয়ে মেরে খুন করলো দাদা।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে কালিনগর এলাকায়। মৃত ভাইয়ের নাম মোহনলাল দাস, এবং দাদা মতিলাল দাস। ভাইকে খুণ করার পর থানায় গিয়ে নিজে আত্মসমর্পণ করলেন মতিলাল।

পরিবার সূত্রে জানা গেছে, বেশকিছু দিন ধরে সম্পত্তি নিয়ে ঝামেলা চলছিল ২ ভাইয়ের মধ্যে। গতকাল ও সেই নিয়ে দ্বন্দ্ব বাঁধে ২ জনের। তখন ই হটাৎ করে ভাইকে ইট ছুঁড়ে মারে দাদা মতিলাল। সঙ্গে সঙ্গে মোহনলাল কে চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। ঘটনায় চাঞ্চল্য এলাকাজুড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.