জেলা

কেষ্টপুরে বিধ্বংসী আগুন। গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ

কেষ্টপুরে বিধ্বংসী আগুন। বৃহস্পতিবার দুপুর নাগাদ কেষ্টপুরের রবীন্দ্রপল্লির বাজারে আচমকা আগুন চোখে পরে স্থানীয়দের। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ।

ঘিঞ্জি এলাকা হওয়ায় বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। পুরো ঘটনায় আহত হয় ৫-৬ জন, যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্খাজনক। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি।

এক প্রত্যক্ষদর্শী সুদীপ সরকার জানান, প্রথমে বাজারের একটি চপের দোকানের সিলিন্ডার ভেঙ্গে যায়। এরপর সেখান থেকেই আসে পাশের দোকানে আগুন লেগে যায়। পরপর কয়েকটি দোকানের সিলিন্ডার ফেটে আগুন আরো ভয়াবহ রূপ ধারণ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.