নিজস্ব সংবাদদাতা: বর্তমান রাজ্য রাজনীতি তোলপাড় যাদবপুর কান্ডে। নদীয়ার রানাঘাটে মৃত ছাত্রের আত্মীয়ের বাড়িতে, তাদের পরিবারের সাথে ইতি মধ্যে দেখাকরতে এসেছিলেন রাজ্যের একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রী সহ বিরোধী দলের নেতৃত্বরাও।
আর সোমবার নদীয়ার রানাঘাটে মৃত ছাত্রের পরিবারের সাথে কথা বলতে আসে তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য,রাজন্যা হালদার সহ চার প্রতিনিধিদল। দীর্ঘক্ষণ তারা পরিবারের সঙ্গে দেখাকরেন ও পরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজন্যা হালদার।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুরু থেকেই রাজন্যার নিশানায় ছিল সিপিএমের ছাত্র সংগঠন। তিনি বলেন, অতীতে যাদবপুরে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিন্তু আমরা জানতাম না যাদবপুর বিশ্ববিদ্যালয় এইভাবে নিয়মিত র্যাগিং চলে,যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিয়নের দায়িত্বে রয়েছে বাম সমর্থিত সংগঠন। তারা যে এত নৃশংস অত্যাচারী সেটা কল্পনা করা যায় না।
এই ছাত্র মৃত্যুর পুরো দায়ভার বাম সমর্থিত ইউনিয়নের বিরুদ্ধে তুলে ধরে রাজন্যা হালদার বলে বাম ও অতি দাম সমর্থকরা এত নৃশংস হতে পারে সেটা আমরা জানতাম না। সেই কারণে তারা সিসিটিভি পর্যন্ত লাগাতে দিচ্ছে না। এত বড় স্পর্ধা তাদের। ইউনিয়নের দায়িত্ব থাকা সদস্যরা যে অমানবিকতার কাজকর্ম করে সেগুলো যাতে সবার নজরে না আসে সেই কারণেই তারা বাধা দিচ্ছে সিসিটিভি লাগাতে।
পাশাপাশি তিনি আরও বলেন মৃত ছাত্র তথা আমার ভাইয়ের জন্য আজ হোক কলরব কোথায়, একটা সময়,আমরা হোক কলরব বলে রাস্তায় মিছিল দেখেছিলাম, কিন্তু আজকের দিনে তারা কোথায়?
এছাড়াও তিনি বলেন ,আমাদের প্রতিবাদ চলবে, যাতে র্যাগিং বন্ধ করা যায়,র্যাগিং মুক্ত ক্যাম্পাস, মুক্তাঙ্গ এর জন্য আমাদের লড়াই চলবেই, পাশাপাশি এদিন রাজন্যা হালদার আরও দাবী করে, এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদ ছাড়া এভাবে লড়াইয়ে কেউ নেই।সেই আন্দোলন আমরা চালিয়ে যাব।







