Uncategorizedজেলা

মাওবাদীদের বিস্ফোরণে উড়ে গেল ঝাড়খণ্ডের রেললাইন;

ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় মাওবাদীরা উড়িয়ে দিলে রেললাইন।মাওবাদীরা ঝাড়খণ্ডের মনোহরপুর এবং গোইলকেরার মধ্যে রেললাইনের একটা বড় অংশ বিস্ফোরণে উড়িয়ে দিল।শুক্রবার রাতে গোইলকেরা থানা সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। পশ্চিম সিংভূমের পুলিশ সুপার আশুতোষ শেখর জানিয়েছেন, এদিন ভোররাতে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে গোইলকেরা এবং পোসোইতা রেলওয়ে স্টেশনের মধ্যে এক জায়গায় রেললাইন উড়িয়ে দেওয়া হয়েছে।

এই ঘটনার কারণে ব্যাহত হয় হাওড়া-মুম্বাই রুটের ট্রেন চলাচল। রেল সূত্রে জানা যায়,গোইলকেরা এবং পোসাইতা স্টেশনের মাঝে রেললাইনের বেশ খানিকটা অংশ বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয় মাওবাদীরা, রাত্রি এগারোটা নাগাদ। বিষয়টি পাশের লাইন দিয়ে যাওয়া মালকারীর চালক এবং গার্ডের নজরে আসায়,গোইলকেরা এবং পোসাইতা স্টেশন ম্যানেজারকে সতর্ক করে দেয়।সেই সময় শালিমার-কুরলা আপ এক্সপ্রেসের আসার কথা ছিল ঝাড়খণ্ডের মনোহরপুর এবং গোইলকেরার মধ্যবর্তী রেললাইনে।
জানা গেছে মাওবাদীরা ২২ শে ডিসেম্বর ভারত বন্ধের ডাক দিয়েছে। তার আগেই তারা বিস্ফোরণ ঘটায়চক্রধরপুর রেল শাখার গোইলকেরা এবং পোসাইতা স্টেশনের মাঝে থার্ড লাইনে। এই ঘটনার সুরক্ষা বজায় রাখার জন্য রেলপথে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। তবে বাকি দুটি ট্র্যাক ঠিক আছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.