জেলা

সাতসকালে বদলাপুর স্টেশনে বচসার জেরে চলল গুলি! স্টেশন চত্বরে আতঙ্ক!

দিনের আলোয় হঠাৎ বদলাপুর প্ল্যাটফর্মে চলল গুলি। ইতিমধ্যে এ ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে।

জানা গিয়েছে, দুই বন্ধুর মধ্যে কোনো একটি বিষয়ে তর্কবিতর্ক শুরু হয়। এরপরই অকপটে এক বন্ধু অপর বন্ধুকে গুলি করেন। গুলিবিদ্ধ ওই ব্যক্তি আহত হন। তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনাটি মহারাষ্ট্র থানের বদলাপুর স্টেশনের। ইতিমধ্যেই ভিডিও-টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। মহারাষ্ট্রের আইন-কানুন নিয়ে শিবসেনা সরকারের তীব্র নিন্দা করলেন বিরোধী দলনেতা বিজয় ওয়াডেত্তিওয়ার। অন্যদিকে, রেল পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত ব্যক্তিকে। দ্রুত তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.