জেলা

ভাড়া নিয়ে গন্ডগোলের জেরে টোটো চালককে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ

মালদহে আবারও খুন। ভাড়া নিয়ে গন্ডগোলের জেরে পুলিশ ফাঁড়ির অদূরেই টোটো চালককে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। গতকাল রাত্রে ঘটনাটি ঘটেছে মালদহের ইংলিশ বাজার থানার বেলবাড়ি ঘাট এলাকায়। জানা গেছে মৃত টোটো চালকের নাম কাজল ঘোষ। বাড়ি রামকেলির বারোদুয়ারি এলাকায়। জানা যায় গতকাল রাত্রে বেলবাড়ি ঘাট শ্মশানে কাজল ঘোষ তার টোটো নিয়ে যাত্রী ভাড়া নিয়ে যায়। অভিযোগ যাত্রী নামানোর পর টোটো ভাড়া চাওয়াই হল তার কাল। ভাড়া দিতে অস্বীকার করা নিয়ে গন্ডগোল বাধে মদ্যপ অবস্থায় থাকা টোটো যাত্রী শ্যামল মন্ডল ও বিমল মন্ডলের সাথে। অভিযোগ ঠিক সেই সময় তারা দুজন ধারালো হাঁসুয়া দিয়ে এলপাথারি কোপ মারে ওই টোটো চালককে। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে পথেই মৃত্যু হয় কাজল ঘোষের। এই ঘটনায় শ্যামল মন্ডল, বিমল মন্ডল সহ বেশ কয়েকজনের নামে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের দু তারিখে ইংলিশ বাজার থানায় এলাকায় তৃণমূল কাউন্সিলর খুন হয়েছিলেন। তারপর মালদার কালিয়াচকে আরো এক তৃণমূল কর্মী খুন হয়। এরপর গতকাল রাত্রে ইংলিশ বাজারের আবারো এই টোটো চালকের খুনের ঘটনায় জেলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.