ফের অনুপ্রবেশের চেষ্টা ! বারবার নত হলেও, কিছুতেই শোধরাচ্ছে না পাকিস্তান। এবার ফের এক পাকিস্তানি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলে , নজরে পড়তেই বিএসএফ এর তরফে তাঁকে সতর্ক করে দেওয়া হয়। কিন্তু তাতে কোনো পাত্তা না দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায় ওই পাকিস্তানি। শেষমেশ অনুপ্রবেশকারীকে রুখতে বিএসএফ গুলি চালায় ।জানা গিয়েছে , ওই পাক অনুপ্রবেশকারীকে নিকেশ করা হয়েছে। ২৩ মে রাতে অনুপ্রবেশের চেষ্টা চালায় ওই পাকিস্তানি । জানা গিয়েছে, গুজরাটের বাঁশকাথায় আন্তর্জাতিক সীমান্তের ফেন্সিং টপকে ঢোকার চেষ্টা করেছিল ওই পাকিস্তানি ।
সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাঁকে দেখা মাত্রই সতর্ক করে এবং ওই অনুপ্রবেশকারীকে ফিরে যেতে বলে পাকিস্তানে। কিন্তু ওই অনুপ্রবেশকারী তাতেও পিছপা হন না । সীমান্ত পার করে ভারতীয় ভূখণ্ডে ঢোকার জন্য এগিয়ে যাচ্ছিল অনুপ্রবেশকারী। তারপর কার্যত বাধ্য গুলি চালায় ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স এবং তাদের গুলিতে নিকেশ হয় ওই অনুপ্রবেশকারী।
বিএসএফ সূত্রে খবর , ওই পাকিস্তানি অনুপ্রবেশকারীর জামার ভিতর থেকে অনেকগুলি পরিচয়পত্র ও নকশা উদ্ধার করা হয়েছে, তবে সেগুলির কীসের নকশা তা এখনো জানা যায়নি , চলছে তদন্ত ।







