ফের পহেলগাঁও ধাঁচে জঙ্গী হামলা ! ৯ জন কে গুলি করে হত্যা করা হলো ! ঘটনা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের । সূত্রের খবর , জঙ্গীরা যাত্রী বোঝাই একটি বাসে হামলা চালায় । আততায়ীদের গুলির আঘাতে নিহত হন কমপক্ষে ৯ জন । জানা গিয়েছে , নিহতরা সকলেই , পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা ।
জঙ্গী হামলার এই ঘটনাটি ঘটে কোয়েটা থেকে লাহোর যাওয়ার পথে । আততায়ীরা বেলুচিস্তানের ঝোব শহরে , বাসটিতে হামলা চালায় ।
উল্লেখ্য , বেলুচিস্তান এলাকায় প্রায়শই এই ধরনের ঘটনা লক্ষ্য করা যায় । কিন্তু এবার বাস থেকে যাত্রীদের নামিয়ে পরিচয় জিজ্ঞেস করে হত্যা হয় । উল্লেখ্য , এই ঘটনাকে সন্ত্রাসবাদী কার্যকলাপ বলে দায়ী করেছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দ। তিনি জানান, ” জঙ্গীরা বাস থেকে যাত্রীদের নামিয়ে , তাদের পরিচয় জিজ্ঞেস করে । তারপর তারা ৯ জন নিরীহ মানুষকে হত্যা করে । ”







