অফবিট

কি এই সবুজ বাজি?

শারদ উৎসব শেষ হওয়ার পর পরই আসে আলোর উৎসব দীপাবলি। মন্ডপে মন্ডপে চলছে শেষ প্রস্তুতির কাজ। দীপাবলি যেমন আলোর উৎসব তেমনি এই সময় খুব বাজি ও পোড়ানো হয়। সবুজ বাজি কেনার চল এখন খুব দেখা যাচ্ছে। সবুজ বাজি কেনা নিয়ে খুব সন্দেহ আছে মানুষের মধ্যে।

ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট-র দীর্ঘ গবেষণা করে যা এসেছে তা ই হল সবুজ বাজি। এই বাজির মধ্যে রয়েছে বেরিয়াম যৌগ।এমনি যে সব বাজি কিনতে পাওয়া যায় সেগুলো মধ্যে থাকে বেরিয়াম মোনোক্লোরাইড, বেরিয়াম নাইট্রেট ও বেরিয়াম ক্লোরেট যেগুলির জন্যই শব্দদূষণ আর বায়ুদূষণ হয়। যখন এই বাজি পোড়ানো হয় তখন তা থেকে বাষ্প বের হয়, ফলে ছাই এবং ধূলো উত্‍পন্ন হয় না। এইসব বাজি পোড়ানো হলে ১১০ থেকে ১২৫ ডেসিবেলের বেশি শব্দ উত্‍পন্ন হয় না। নানা গবেষণায় এটাই প্রমাণিত হয়েছে সাধারণ বাজির তুলনায় এই বাজিতে ৩০ শতাংশ দূষণ কম করে।

সবুজ বাজি চিনে নিন –
নিরি’ (ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট)-র কিউআর কোডটিই অন্য সব বাজি থেকে সবুজ বাজিকে আলাদা করেছে। তবু বাজি কেনার সময় খুবই সতর্ক থাকতে হবে। কেউ আর কোডের মধ্যেও এখন অনেক জাল বেরিয়েছে। মোট তিন রকমের সবুজ বাজি বাজারে দেখা যাচ্ছে।

সোয়াস: এই বাজি পোড়ানো হলে তা থেকে জলীয় বাষ্প বের হয়। ৩০ শতাংশ কম ধূলিকণা বাতাসে ভেসে যায়। এর মধ্যে সালফার বা পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করা হয় না।

স্টার: এই বাজির মধ্যে পটাশিয়াম নাইট্রেট বা সালফার ব্যবহার হয় না। তাই এই বাজি পোড়ানোর সময় এর থেকে অনেক কম কণা বের হয় এবং যে শব্দ উৎপন্ন হয় তা অন্য বাজির থেকে অনেকটাই কম ।

সফল: এই বাজিতে ব্যবহার করা হয় অল্প মাত্রায় অ্যালুমিনিয়াম এবং বেশি মাত্রায় ম্যাগনেশিয়াম । তাই এই বাজি যখন পোড়ানো হয়, শব্দের উৎপাদন কম হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.