সুরধনী নদীয়ার শান্তিপুরের একটি নদী। যেটি সংস্কারের জন্য সরকার থেকে অনুদান দেওয়া হয়। যদিও কাজ শুরু হওয়ার পর অভিযোগ ওঠে এক প্রভাবশালী ব্যক্তির বাধার সম্মুখীন হয়েছে সুরধনীর সংস্কার।
কয়েক মাস আগে শান্তিপুরের পরিবেশ ভাবনা মঞ্চ নামক একটি সংগঠন কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি করেছিলেন,একইভাবে চিঠি পাঠানো হয়। পরবর্তীতে রাজ্য সরকারের তরফ থেকে নদী সংস্কারের জন্য পঞ্চাশ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। এরপর শুরু হয় নদী সংস্কার ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে।
শান্তিপুরের বাসিন্দা মোহিত শিকদারের অভিযোগ, নদী সংস্কারের কাজ চলাকালীন মানিক দেবনাথ নামে এক প্রভাবশালী ব্যক্তি কাজে বাধা দেয়, তার প্রতিবাদ করতে গেলে শুরু হয় ব্যক্তি আক্রমণ।মোহিত শিকদারের দাবি, প্রশাসন এর উপযুক্ত ব্যবস্থা নিক, কিভাবে একজন সরকারি কাজে বাধা দেয়। শান্তিপুর পরিবেশ ভাবনার মঞ্চের পক্ষ থেকে জানিয়েছেন, তারা আজই এই বিষয়ের উপর জেলা প্রশাসনকে লিখিতভাবে জানাবেন। আর কাজে বাধা সৃষ্টি করা ব্যক্তির বিরুদ্ধে যাতে আইনত ব্যবস্থা নেওয়া হয়।







