অফবিট

বাঘ বনে দাড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দর্শন

বাঘ বনে দাড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দর্শন। দার্জিলিং এর টাইগার হিল তো রয়েইছে।এবার সেই ফিল পাহাড়ি নেওড়া ভ্যালির জঙ্গলে।গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত নেওড়া ভ্যালির ‘রাচেলা হিল’ হয়ে উঠতে চলেছে ঘুমন্ত বুদ্ধ দর্শনের আর এক ঠিকানা।বাঘবন হিসেবে ধীরে ধীরে পরিচিত কুড়নো নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের মধ্যে এই হিলের অবস্থান।’আন টাচ’ এই জঙ্গলে এতোদিন সেই অর্থে পা পড়েনি পর্যটকদের।তবে এবার বিধিনিষেধ কিছুটা শিথিল করছে বন্যপ্রাণী বিভাগ।লাভা হয়ে রাচেলা হিল পর্যন্ত পর্যটকদের যাতায়াতের জন্য মিলেবে ছাড়পত্র। তাতেই টাইগার হিল থেকে আরও উচু শৃঙ্গে দাড়িয়ে কাঞ্চনজঙ্ঘা কে আরও স্পষ্ট ভাবে উপভোগ করার সুযোগ পাবেন পর্যটকেরা।বন দপ্তরের এই সিদ্ধান্তে খুশি পর্যটন ব্যবসায়ীরা। সমতল থেকে ১১ হাজার ফুট উচু ১৫৯.৮৯ বর্গ কিলোমিটার দুর্গম নেওড়া
নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান মানেই পরতে পরতে রহস্য।পাহাড়ি এই জঙ্গলের আঁকেবাঁকে লুকিয়ে রয়েছে কতো প্রানী, কতো উদ্ভিদ তার তালিকা এখনো শেষ করে উঠতে পারেনি বন দপ্তর।২০১৭ সালে এই জঙ্গলে দেখা মেলে রয়্যাল বেঙ্গল টাইগারের।তারপর থেকে প্রায় প্রতি বছরই বাঘ বন্দি হচ্ছে ট্র‍্যাপ ক্যামেরায়।লাভা থেকে মাত্র আট কিলোমিটার দুরত্বে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের মধ্যে রাচেলা পিক এর অবস্থান।
সমতল থেকে যার উচ্চতা ১০৫০০ ফুট। উচ্চতার নিরিখে এরাজ্যে সান্দাকফু, ফালুট,সবর গ্রামের পরেই রয়েছে রাচেলা হিল এর অবস্থান।টাইগার হিল থেকেও উঁচুতে অবস্থান হওয়ায় কাঞ্চনজঙ্ঘা কে আরও ভালো ও স্পষ্ট ভাবে দেখা যায় এখান থেকে। মনে হয় সাদা চাদরের উপর শুয়ে রয়েছেন বুদ্ধদেব। চারপাশে তার সূর্যরশ্মি ঝড়ে পড়ছে।এতোদিন বন কর্মীরা ছাড়া এই দৃশ্য উপভোগ করতে পারতেন না পর্যটকেরা।
গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনাধিকারিক দ্বিজো প্রতীম সেন জানান,পর্যটকদের কাছে রাচেলা পিক একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে চলেছে। এখানের ভিউ পয়েন্টে দাড়িয়ে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবেন পর্যটকেরা। তবে এখানে প্রবেশের জন্য মাথা পিছু পঞ্চাশ টাকা করে ধার্য্য করা হয়েছে। এই টাকা স্থানীয় মানুষের কর্ম সংস্থান এবং সামাজিক উন্নয়নের কাজে খরচ করা হবে।খুব শীর্ষই এই ভিউ পয়েন্ট পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বলে বনাধিকারিক দ্বিজো প্রতীম সেন জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.