একদিকে যখন নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গোরু পাচার, কয়লা পাচার, এমনকি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের বহু হেভিওয়েট নেতারা। ঠিক তখনই নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের মুখ খুললেন মানিক ঘনিষ্ঠ তাপসের।
মঙ্গলবার আদালতে যাওয়ার পথে কালীঘাটের কাকু এবং কুন্তল ঘোষকে নিশানা করে আক্ষেপের সুরে তাপস বলেন, “কুন্তলের জন্যই ফেঁসে গেলাম!”
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি তাপস মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। রাজ্যের বিধায়ক এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি নিয়োগ মামলায় ধৃত মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তাপস।
এদিন আদালতে যাওয়ার পথে তাপস দাবি করেন,”কুন্তল তো কালীঘাটের কাকুর নামেই আমার কাছ থেকে টাকা তুলত। এখন কেন অন্য কথা বলছে বুঝতে পারছি না।” আর এই নিয়েই বিভিন্ন মহলে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।






