বিনোদন

দুবাইয়ের আকাশে স্বপ্ন পূরণ অভিনেত্রী মিমি চক্রবর্তীর

পুজোর পরই ঘুরতে গিয়েছেন মিমি চক্রবর্তী। দুবাইয়ে গিয়ে দীর্ঘদিনের শখ পূরণ করলেন টলি পাড়ার অভিনেত্রী মিমি চক্রবর্তী। অনেকদিনের ইচ্ছে ছিল তার মাঝ আকাশে উড়বেন। দীর্ঘ দিন পর ইচ্ছা পূরণ হল তার। সেই শখপূরণ করে খুশি মিমি চক্রবর্তী। সোশ্যল মিডিয়ায় স্কাইডাইভিংয়ের অনেকগুলো ছবি পোস্ট করেছেন তিনি। সেই সঙ্গে ট্রেনারকেও ধন্যবাদ জানালেন অভিনেত্রী। দেখুন মিমির স্বপ্নপূরণের সেই ছবি।

মিমির স্কাইডাইভিং দেখে এক নেটিজেন মজা করে লিখেছেন, ‘আমিও একদিন করব। তখন আপনার মতো আমিও ছবি দেব’।দুবাইয়ের রাস্তায় ঘোরা থেকে সেখানের রেস্তোরাঁতে যাওয়ার একটা রিল ভিডিয়ো ও শেয়ার করেছেন মিমি। উল্লখ্য, দুবাই থেকে যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে সবার প্রথম নজর কেড়েছে তাঁর নতুন হেয়ারকাট এর । যা দেখে নেটিজেনেদের মন্তব্য, এটা নাকি তার দীপাবলির স্পেশ্যাল হেয়ারস্টাইল। মিমির এই নিউ লুক বেশ অনেকের পছন্দ হয়েছে।

শারদীয়ায় লম্বা চুলে ট্রাডিশনাল সাজে সকলের নজর কেড়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। আলোর উৎসবে একটু রঙিন করে তুলতে নিজেকে নতুনভাবে সাজালেন। প্রসঙ্গত, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী মিমি চক্রবর্তী।

কেরিয়ারের পাশাপাশি রাজনীতির ময়দানেও সফল মিমি। কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের খুশির মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। তাই তো নিউ হেয়ারস্টাইল থেকে দুবাইয়ের আকাশে স্বপ্নপূরণের ছবি শেয়ার করলেম মিমি চক্রবর্তী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.