বিনোদন

ইন্দ্রাশীষের ছবিতে এই প্রথমবার জুটি বাঁধছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও ঋত্বিক চক্রবর্তী !

নিজস্ব সংবাদদাতা : টলিপাড়ায় আরও এক নতুন জুটির আবির্ভাব হল পরিচালক ইন্দ্রাশীষ আচার্য্যের হাত ধরে।’নীহারিকা’-র সাফল্যের পরে নতুন ছবির ঘোষণা পরিচালক ইন্দ্রাশীষ। আর এই ছবিতে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত ও ঋত্বিক চক্রবর্তীকে। তাঁরা ছাড়াও এই ছবিতে রয়েছেন নবাগত শ্রেয়া সিংহ। এছাড়াও থাকছেন ,দেবপ্রসাদ হালদার,দীপক হালদার,অপূর্ব বার,এবং উমা বন্দ্যোপাধ্যায় প্রভৃতিরা।এছাড়াও থাকছেন, আজিমগঞ্জ থিয়েটারের কর্মীরা।

এই ছবিতে একজন নামকরা সাংবাদিকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। তাঁর স্ত্রী অমৃতার ভূমিকায় থাকছেন ঋতুপর্ণা। আর এখানে ঋত্বিকের চরিত্রের নাম অরিন্দম। একটি কাজে বেরিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যান অরিন্দম। সারা রাত পরেও যখন সে বাড়ি ফেরেন না, তখন থানায় অভিযোগ করতে যান স্ত্রী অমৃতা। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, অরিন্দমের সঙ্গে কাজ করত শ্রীতমা। এই চরিত্রে দেখা যাবে নবাগতা শ্রেয়াকে। শ্রীতমা অমৃতাকে নিয়ে আসে সেই গ্রামে, যেখানে কাজ করতেন অরিন্দম। ধীরে ধীরে উন্মোচিত হয় সেই এলাকার চমকপ্রদ সব সত্যি। এই ঘটনা নিয়েই ইন্দ্রাশীষের নতুন ছবি। সিনেমাটির নাম, ‘গাজনের ধুলোবালি’।

এই ছবিতে মিউজিকের দায়িত্বে রয়েছেন জয় সরকার। আর চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন খোদ পরিচালক ইন্দ্রাশীষ আচার্য্য ও পরিচালক লুব্ধক চট্টোপাধ্যায়।ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে প্রমোদ ফিল্মস। ছবিটি প্রতীক চক্রবর্তীর নিবেদনে তৈরি হবে। ছবির গল্প লিখেছেন ইন্দ্রাশীষ নিজেই। খুব তাড়াতাড়ি শুরু হবে এই ছবির শ্যুটিং।

ছবির নাম, গাজনের ধুলোবালি। কেন এই ধরণের নাম, সেই অর্থেই লুকিয়ে রয়েছে এই ছবির গল্পে। কেবল সম্পর্কের টানাপোড়েন বা দুই নারীর সম্পর্কের গল্প নয়, এই ছবি তুলে ধরবে এক গ্রামের ছবিও যেখানে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। ইন্দ্রাশীষের আগের ছবি নীহারিকাও সম্পর্কের গল্প বলেছিল। একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হয়েছিল সেই ছবি। তাঁর এই নতুন ছবি ঠিক কোন সমীকরণ প্রকাশ্যে আনে, এখন সেটাই দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.