বিনোদন

২৫ সালের জন্মদিনে ৫০ তম ছবি নিয়ে চমক দিলেন নায়ক দেব

কখনো সংসদ হিসেবে আবার কখনো নায়ক হিসেবে সব ক্ষেত্রেই মানুষের হৃদয়ের রাজ করছেন দীপক অধিকারী। এমনকি সম্প্রতি সময়ে তিনি বেশ সফল প্রযোজক হিসেবেও। এবার একে একে তিনি পাড়ি দিতে চলেছেন তাঁর ৫০ তম সিনেমায়। সেই সিনেমা নিয়ে বিশেষ ঘোষণা বড়দিন অর্থাৎ নিজের জন্মদিনে সামনে আনলেন তারকা দেব। নতুন বছরে নতুন চমক নিয়ে আবির্ভাব হতে চলেছেন বাংলার হার্ট ড্রপ দেব।

অগ্নি শপথ সিনেমার মাধ্যমে বিনোদন দুনিয়ায় পথ চলা শুরু করেছিলেন বর্তমানের তারকা দেব। তবে সেই ছবি খুব একটা সফল না হলেও পরবর্তীতে পায়েলের সঙ্গে জুটি বেঁধে আই লাভ ইউ সিনেমা ব্যাপকভাবে জনপ্রিয়তা পায়। এরপর একে একে দুজনেই, ‘সেদিন দেখা হয়েছিল’র সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা বৃদ্ধি পায় নায়কের। এরপর থেকে কখনো রাজ চক্রবর্তী চ্যালেঞ্জ সিনেমা থেকে শুরু করে ‘খোকাবাবু’, ‘রোমিও’র মতো সিনেমায় পর্দা কাঁপান নায়ক। এছাড়াও তিনি পরবর্তীতে কখনো রঘু ডাকাত কখনো গোয়েন্দা আবার কখনো বিপ্লবী বাঘা যতীন চরিত্রে মাধ্যমে নিজে অভিনয় দক্ষতা দিয়ে বক্স অফিস কাঁপিয়েছেন।

তাই বর্তমান সময় দাঁড়িয়ে দেব বড় পর্দায় আসা মানেই ভিন্ন ধরনের নতুন কোন চমক। মানুষের এই প্রত্যাশায় কোনরকম আঘাত আসতে দেননি অভিনেতা তথা প্রযোজক দেব। বর্তমানে সেই ধারাই এগিয়ে নিয়ে চলেছেন নায়ক। এই ভিন্ন ধরনের চরিত্রের মাধ্যমে তিনি প্রায় ছুঁতে চলেছেন অর্ধশতাধিক সিনেমা। এবার ৫০ তম সিনেমাতেও থাকছে দেবের চমক। এবারে তিনি পর্দা কাঁপাতে চলেছেন ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমার মাধ্যমে। এবার সেই সিনেমার বিশেষ চমক সকলকে জানালেন এক্কেবারে তার জন্মদিনের বিশেষ দিনেই। তাই বলাই যায় যে স্বপ্নের নায়ক দেবের জন্মদিনে অনুরাগীদের জন্য এই খবর জানো উপরি পাওনা। এরই মধ্যে মুক্তি পাওয়ার প্রথম দিনেই বক্স অফিসে ব্যাপকভাবে প্রভাব ফেলতে চলেছে ‘প্রজাপতি ২’ সিনেমা। এমনকি এই সিনেমা ইতিমধ্যেই হিন্দি ছবির সঙ্গে টক্কর দিয়ে এগিয়ে গিয়েছে। তবে অন্যান্য সিনেমার মতো এই সিনেমাও আগামী দিনে ইতিহাস গড়ার পথে তা বলাই যায়। তবে নায়কের এই নতুন সিনেমা আগের কোন কোন রেকর্ড ভাঙে সেটাই এখন দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.