জেলা

দীঘায় মাছের নিলাম ঘিরে কৌতূহল

নিজস্ব সংবাদদাতা: দীঘায় উঠলো লক্ষ লক্ষ টাকা দরের তেলিয়া ভোলা। প্রায় ৩১ হাজার টাকা কেজি দরে নিলাম চললো। এক একটি মাছের ওজন প্রায় ২৫-৩০ কেজি। ওড়িশার ধামরা থেকে একজন মৎস্য ব্যবসায়ী এদিন দীঘা মোহনায় মাছগুলি নিয়ে আসে। মাছগুলি পৌঁছানোর পর রীতিমতো হিড়িক পড়ে যায় দীঘা মোহনায়।

মাছগুলিকে গভীর সমুদ্রে পাওয়া গেছে। মাছের পটকা ও অন্যান্য অঙ্গ জীবন দায়ী ওষুধ তৈরির কাজে লাগে। এছাড়াও মাছগুলি বিদেশেও রপ্তানি হয়। দীঘার জি-কে ডি আড়ৎএ এই মাছের নিলাম চলছে। মন্দার বাজারে এই ধরনের মাছ পেয়ে খুশি মৎসজীবীরা। তেলিয়া ভোলাগুলি দেখতে যেমন ভিড় জমিয়েছে মৎস্যজীবীরা, তেমনি ভিড় জমিয়েছেন দীঘার পর্যটকেরাও। ইতিপূর্বে দীঘায় তেলিয়া ভোলার দেখা মিললেও এত পরিমাণ ওজন ও দামের মাছ এর আগে দেখা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.