২০২১ বিধানসভা ভোটে নন্দীগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিপক্ষে দাড়িয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই নির্বাচনে পরাজিত হয়েছিলেন তিনি। কিন্তু সেই নির্বাচন নিয়েই মুখ খুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
নন্দীগ্রাম দিব দিবস উপলক্ষে আজ গোকুলনগরে এক বিশেষ কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। সেই সভার শেষেই এক বড় দাবি করতে শোনা যায় কুনাল ঘোষকে। তিনি বলেন,”নন্দীগ্রামের মানুষকে অনেক ধন্যবাদ। নন্দীগ্রামের মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দিয়েছিলেন।’
তবে কুনাল ঘোষের কথা যদি সত্যি হয় তাহলে নন্দীগ্রামে কেন পরাজিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তাহলে কি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? সেই নিয়েই এখন উঠেছে প্রশ্ন।







