রাজ্য

বীরভূমের অন্যতম কঙ্কালীতলা সতী পীঠেও নজরকাড়া ভীড়

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

৫১ টি সতী পীঠের শেষ পীঠ কঙ্কালীতলা। দক্ষযজ্ঞের সময় সতীর কোমরের অংশ কাঁকাল পড়েছিল এই কঙ্কালীতলার মহা কুন্ডে। তাই এই মহা কুন্ডের জল অতি পবিত্র। পাশ দিয়ে বয়ে গেছে কোপাই নদী। মন্দিরের পাশেই রয়েছে মহাশ্মশান। প্রতিটি সতী পিঠেই থাকে ভৈরব মন্দির। এই জঙ্গল ঘেরা এলাকাতেই এভাবেই মা কংকালী থাকতে পছন্দ করেন জঙ্গলের মধ্যেই। দুর দূরান্ত থেকে ভক্তরা এসে মনস্কামনা করলে মা কংকালি তা পূরণ করেন।
সারা বছরই ভক্তের ঢল দেখা যায় এই কঙ্কালীতলা সতী পিঠে। কালীপুজোর দিনগুলিতে প্রচুর ভক্তের ঢল নামে মা কঙ্কালীর পুজো দেখতে। মূলত তন্ত্র মতেই মা কঙ্কালীর পূজো হয় কালীপুজোর রাত্রে। সারা রাত ধরে চলে নিশি পুজো।
আজ সকাল থেকেই নজরকাড়া ভীড় কঙ্কালীতলা সতীপীঠে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.