রাজনীতি

ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্র্যাকটিস জার্সির রং নিয়ে, সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্র্যাকটিস জার্সির রং গেরুয়া করা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্র্যাকটিস জার্সির রং গেরুয়া করা হয়েছে, সেই নিয়ে চরম আপত্তি জানান তিনি। তার দাবি,”দেশ জুড়ে গেরুয়াকরণ করা হচ্ছে, তা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না”।শুক্রবার জগদ্ধাত্রী পূজা উদ্বোধনে এসে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে গেরুয়া করন নিয়ে আগেও সরব হয়েছেন তিনি। কিন্তু এবার ভারতীয় ক্রিকেট দলের জার্সির রঙ গেরুয়া করা নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন তিনি। শুক্রবার পোস্তার জগদ্ধাত্রী পুজো উদ্বোধনীতে এসে তিনি বলেন,”সব গেরুয়া করে দেওয়া হচ্ছে কেন? ভারতীয় ক্রিকেট দল যে জার্সি পরে অনুশীলন করছে, তার রংও গেরুয়া। এসব আর মেনে নেওয়া যাচ্ছে না।”

এরপর ভারতীয় ক্রিকেট টিমের প্রশংসা করে তিনি বলেন,”এখন তো সব গেরুয়া হয়ে যাচ্ছে। ভারতীয় ক্রিকেট দলের জন্য আমরা গর্বিত। আমরা বিশ্বাস করি, ওরা বিশ্ব চ্যাম্পিয়ন হবে। কিন্তু অনুশীলন ম্যাচে তাঁরা যে জার্সি পরছে, তার রং গেরুয়া। কেন? ওই রং চাপিয়ে দেওয়া হয়েছে। এসব মেনে নেওয়া যায় না। স্টেডিয়ামের নাম বদলে ফেলা হয়েছে। দেশের মণীষীদের নামে নাম দিন। কোনও আপত্তি নেই। কিন্তু ক্রমশ গৈরিকীকরণের পথে হাঁটা হচ্ছে।”

এই স্টেডিয়ামের নাম পরিবর্তন নিয়ে এর আগেও তিনি বলেছেন,”আমি জীবনে কারও দয়া চাই না। তাই নিজের নামে স্টেডিয়াম বানাই না। আমার পাবলিসিটির প্রয়োজন নেই। আমি নিজের নামে ট্রেন লাইনও করি না, প্রয়োজন নেই।” সব শেষে তিনি একশ দিনের কাজের টাকার প্রসঙ্গে তিনি বলেন,”বিজ্ঞাপনে যত টাকা খরচ হচ্ছে, সেই টাকায় ১০০ দিনের কাজের শ্রমিকদের পাওনা পূরণ হয়ে যেত।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.