একদিকে যখন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দেশজুড়ে পাঁচ রাজ্যে প্রচার কাজ একেবারেই তুঙ্গে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা এই পাঁচ রাজ্যের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বক্তৃতা রাখছেন এবং সাধারণ জনগণের কাছে ভোট চাইছেন। কিন্তু কেউ কেউ আবার মঞ্চে বক্তৃতা রাখতে গিয়ে ভাইরাল সহ হয়ে যাচ্ছেন ট্রোলের শিকার।
অন্যদিকে তখন আরো একবার বিজেপিকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন তৃনমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত,এর আগেও মুখ্যমন্ত্রী বহুবার বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ করেছেন, পাল্টা জবাব দিতে পিছুপা হয়নি বিরোধীরাও।
আজ ফের একবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে মেগা বৈঠকের আয়োজন করেছিলেন তৃণমূল সুপ্রিমো। আর এখানে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদ্ম শিবিরকে তীব্র কটাক্ষ করে বলেন, “ঝুটা, পাপী, হজবরল, খিচুড়ি পার্টি”। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।







