গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা স্কুল শিক্ষকের। তার ঠিক পাশেই পড়ে আছে তার দুই ছেলেমেয়ের নিথর দেহ। ঘটনাটি ঘটেছে নৈহাটির শিবদাসপুর এলাকায়। মৃত শিক্ষকের নাম জ্যোতিপ্রকাশ মন্ডল, তিনি গয়েশপুর হাইস্কুলে শিক্ষকতা করতেন। ওই শিক্ষকের মৃত ছেলের নাম জয়মাল্য (৬) এবং মেয়ের নাম রাজবন্তী (৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, স্থানীয় এক মহিলার সাথে বেশ কয়েকদিন ধরে বেশ কিছুদিন ধরে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন জ্যোতিপ্রকাশ। সেই ঘটনা তার স্ত্রী লাবনী মন্ডল জানতে পারতেই শুরু হয় ঘরে অশান্তি। এবং সেই কারণেই সে স্বামীর থেকে আলাদা থাকতে শুরু করেন। এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে বাড়িতে থাকতেন জ্যোতিপ্রকাশ।
কিন্তু মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো জ্যোতিপ্রকাশকে বাজারে যেতেও দেখা যায়নি। অদ্ভুতভাবে শান্ত হয়েছিল ওই শিক্ষকের বাড়ি। সকাল হবার পরেও বাড়ির বাইরে কাউকে না দেখতে পেয়ে প্রতিবেশীরা ডাকাডাকি করতে শুরু করেন। হঠাৎই এক প্রতিবেশী শুনতে পান বাড়ি থেকে কিছু দূরে একটি গাছে কেউ গলায় দড়ি দিয়ে ঝুলছে।
খবর পেয়ে তড়িঘড়ি প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন গাছের গলায় দড়ি দিয়ে ঝুলছে ওই শিক্ষক, আর মাটিতে পড়ে রয়েছে ওই শিক্ষকের দুই সন্তানের নিথর দেহ। স্থানীয়রা তড়িঘড়ি পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে দেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খবর পেয়ে সেখানে পৌঁছায় জ্যোতি প্রকাশের স্ত্রী লাবনী মন্ডল।
পুলিশের প্রাথমিক ধারণা দুই সন্তানকে খুন করেই আত্মঘাতী হয়েছেন এই শিক্ষক। তবে এ বিষয়ে জ্যোতিপ্রিয় মন্ডলের স্ত্রী জানান, ‘আমি জানিনা। ঠিক কি হয়েছে। তবে সন্তানগুলো কেউ নিয়ে চলে গেল…’।







