অফবিট

কুসংস্কার! স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা জোর করে বধূকে মানুষের হাড়ের গুঁড়ো খাওয়াল। কিন্তু কেন?

অন্ধবিশ্বাস মানুষকে এখনও গ্রাস করে রেখেছে। কুসংস্কার যে মানুষকে কতটা হিংস্র করে, এই ঘটনাই তার প্রমাণ।
এই ঘটনাটি পুনের ঘটনা। বুধবার নির্যাতিতা বধূ স্বামী সহ শশুর বাড়ির সাত সদস্যের নামে থানায় অভিযোগ দায়ের করে। সে এফআইআরে জানায়, সন্তান প্রাপ্তির জন্য স্থানীয় এক তান্ত্রিকের পরামর্শে তাকে জোর করে মানুষের হাড়ের গুঁড়ো খাওয়ানোর চেষ্টা করা হয়। পুনে সিটি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ‘ ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ এ ৩২৩, ৫০৪, ৫০৬ ধারা এবং কুসংস্কার বিরোধী ৩ ধারায় সাতজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
ওই বধূ আরও একটি অভিযোগ জানায়, ২০১৯ সালে বিয়ের পর থেকে পন নিয়ে তার উপর অত্যাচার চলত। এর পাশাপাশি সন্তান না হওয়ায় অত্যাচারের পরিমাণ হয়ে যায় দ্বিগুণ। অত্যাচার সহ্য করতে না পেরে পুলিশের দ্বারস্থ হয় ওই বধূ। পুলিশ আশ্বাস দেয়, খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা হবে অভিযুক্তদের। এছাড়াও ওই নির্যাতিতাকে যে কবর স্থানে নিয়ে গিয়ে কালা জাদু করা হতো, সেখানে তদন্ত চালায় পুলিশ।
অভিযুক্তদের গ্রেপ্তার করে তল্লাশি চালালে পাওয়া যাবে সমস্ত তথ্য আসা পুলিশের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.