হাইকোর্টের বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখা গেলে তিনি বলেন, ”কেন হাইকোর্ট পাড়ায় এসেছি বলব না। পিসি ভাইপো কত তাড়াতাড়ি জেলে যায়, তার প্রস্তুতি নিচ্ছি।”
বিশ্ববাণিজ্য সম্মেলনের আর মাত্র কয়েক মাস। এবার লোকসভা ভোটের জন্য তোড়জোড় ঘাসফুল শিবিরের।
মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “রাজ্যের সীমানায় গরু-কয়লা পাচারের টাকা কে খায়? কেন দায় নেবে না কেন্দ্র? দেশে কেন বাড়ছে বেকারত্ব। ব্যাঙ্কের কী হাল’? বললেন, ‘দিল্লিতে ক্ষমতা আছ বলে, তাই যা ইচ্ছে, তাই করে যাচ্ছ। আমাদের চারটে বিধায়ককে জেলে ভরে রেখেছে। ভাবছে এইভাবে সংখ্যাটাকে কমিয়ে দিই। এবার থেকে আমাদেরও সিদ্ধান্ত, চুরির জন্য বদনাম দিয়ে, ওরা যদি চারজনকে আমার ৪ জনকে জেলে রাখে। আমি তাহলে সিদ্ধান্ত নিচ্ছি, আমার দলের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে যা কেস আছে, আমি ৮ জনকে জেলে ভরব।”
এই বক্তব্য নিয়ে শোরগোল পরে যায় পদ্মশিবিরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায় “মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন সেটার পরিপ্রেক্ষিতে এফআইআর করব। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম যে থানার আওতায়, সেই হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করব। উনি রাষ্ট্রবিরোধী কথা বলছেন। এর বিরুদ্ধে ইউএপিএ হওয়া উচিত।” এরপর সন্ধ্যায় কলকাতা হাইকোর্টে যান তিনি।







