শুক্রবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন তাঁর বক্তৃতায় বলেন, বর্তমানের অশান্ত পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে হিন্দুধর্মের অহিংসা , সত্য , সহিষ্ণুতা এবং সম্প্রীতির নীতি রয়েছে, সেখান থেকে অনুপ্রেরণা নেওয়া প্রয়োজন। হিন্দু ধর্মের মূল্যবোধ খুবই প্রয়োজনীয় বর্তমান বিশ্বের কাছে।
সম্প্রতি থাইল্যান্ডে শুরু হয়েছে তৃতীয় বিশ্ব হিন্দু কংগ্রেসের মহাসভা। সেখানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকার কথা থাকলেও কারণবশত তুমি উপস্থিত থাকতে পারেননি। কিন্তু ভিডিওর মাধ্যমে নিজের বক্তব্য অধিবেশনে পৌঁছে দিয়েছেন তিনি।
সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাধক মাতা অমৃতানন্দময়ী, ভারত সেবাশ্রম সংঘের স্বামী পূর্ণাত্মানন্দ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক মোহন ভগবত, বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক মিলিন্দ পারান্দে-সহ আরও অনেকে। তাঁরা প্রদীপ জ্বালিয়ে করেন আনুষ্ঠানিকভাবে এই সভার শুভসূচনা করেন।
বিশ্ব হিন্দু কংগ্রেসের এই মহাসভায় ৬১টি দেশের প্রায় ২,৫০০ প্রতিনিধির জমায়েত হয়েছে। যাঁরা শিক্ষা, অর্থনীতি, শিক্ষাবিদ, গবেষণা ও উন্নয়ন, মিডিয়া এবং রাজনীতিতে উল্লেখযোগ্য সাফল্যের জন্য স্বীকৃত। এছাড়াও ওই অধিবেশনে প্রায় ২৫টি দেশের সাংসদ এবং মন্ত্রীরাও প্রতিনিধিত্ব করেন।







