দেশবিদেশ

ভারত পাকিস্তান যুদ্ধের অবহের মধ্যে এবার এক BSF জাওয়ানের বাড়িতে হুমকি চিঠি

ভারত পাকিস্তান যুদ্ধের অবহের মধ্যে এবার এক BSF জাওয়ানের বাড়িতে হুমকি চিঠি। আর এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য শান্তিপুরে। সূত্রের খবর, শান্তিপুরের ঘোড়ালিয়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ নাগ নামে এক BSF জাওয়ানের বাড়ির উঠানে সকালে একটি হুমকি চিঠি দেখতে পান তার স্ত্রী। বিশ্বজিৎ নাগ নামের ওই BSF জাওয়ান বর্তমানে ত্রিপুরায় কর্মরত। ওই BSF জাওয়ানের স্ত্রীর অভিযোগ, ওই হুমকি চিঠিতে লেখা ছিলো পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়, ত্রিপুরায় বাংলাদেশিদের আটকেছে, বাড়িতে একা আছো। আর এই চিঠি দেখার পরই স্বাভাবিক ভাবেই আতঙ্কিত ওই BSF জাওয়ানের স্ত্রী। ওই BSF জাওয়ানের বাবা মা বর্তমানে চিকিৎসা করাতে গুজরাটে রয়েছেন। ফলে বাড়িতে ছোট সন্তানদের নিয়ে এক থাকায় এই হুমকি চিঠি পেয়ে আতঙ্কিত ওই BSF জাওয়ানের স্ত্রী। ঘটনায় ইতিমধ্যেই শান্তিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। যদিও ঘটনায় সুর ছড়িয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.