অফবিট

জানুন লজ্জাবতী গাছের গুনাগুন;

আমাদের আশেপাশে একটি গাছ আছে যার নাম লজ্জাবতী হলেও অনেকেই তাকে লাজবন্তী গাছ বলে থাকে। বিশেষ কিছু গুণাবলীর জন্য এই গাছটি সবার থেকে আলাদা। এই গাছটিতে কাঁটা থাকে। এই লজ্জাবতী গাছ খুবই স্পর্শকাতর হয়। এই গাছটিকে স্পর্শ করলে সে সঙ্গে সঙ্গে তার পাতাগুলি মুড়ে ফেলে। লজ্জাবতী গাছের অনেক রকমের গুণ থাকে।
লজ্জাবতীর বোটানিক্যাল নাম হলো মিমোসা পুডিকা। আয়ুর্বেদ শাস্ত্রে এই লজ্জাবতী গাছের প্রচুর অবদান আছে।

১)কফ দূর করতে, নাক ও কান থেকে রক্ত পড়া বন্ধ করতে, ডায়রিয়া, যেকোনো প্রদাহ, জ্বালাপোড়া, আলসার, কুষ্ঠ কিংবা যোনি রোগ থেকে মুক্তি পেতে লজ্জাবতী গাছের জুড়ি মেলা ভার।

২)শ্বাসকষ্ট, আলসার, অর্শ বা পাইলস, পেট ফাঁপা, বদহজম, যেকোনো ক্ষতস্থান ঠিক করতে এই গাছের রস খুবই উপকারী।মাএ ৫ মিলি পরিমাণ লজ্জাবতী পাতার পেস্ট সেবন করলেই পাবেন উপকার।

৩)দাঁত ও মাড়ির ক্ষত থাকলে তারা ২০ সেমি লম্বা লজ্জাবতী গাছের মূল পরিষ্কার করে সেটিকে জলে ১৫ মিনিট সিদ্ধ করে সেই জল দিয়ে কুলকুচি করলে খুব উপকার পাওয়া যায়। নিয়মিত এটি করলে দাঁত ও মাড়ির ক্ষত খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.