রাজ্য

শাহী সমাবেশের জন্য বিশেষ ‘থিম সং’ বিজেপির!

হাইকোর্ট রাজ্যের আবেদন খারিজ করে ধর্মতলায় ঠিক তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের জায়গাতেই আগামী বুধবার শাহী সমাবেশের অনুমতি দেয়। আগামী ২৯ নভেম্বর ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের সামনে ‘বঞ্চিত’দের নিয়ে সমাবেশ করবে বিজেপি।

শুধু শ্লোগান কিংবা পোস্টারই নয়, বিজেপির এই বিশেষ সমাবেশের জন্য বঙ্গ বিজেপির তরফে শনিবার লঞ্চ করা হয়েছে একটি বিশেষ থিম সং। আদালতের অনুমতি পাওয়ার পরেই ধর্মতলায় সমাবেশের জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি। আগামী ২৯ নভেম্বর বিজেপির সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মূল বক্তা। আর তাই শাহী সমাবেশের লক্ষ্য নিয়েই ধর্মতলা সমাবেশের দিকে এগোচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব।

কখনও নয়াদিল্লিতে, কখনও কলকাতায় ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবি নিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন করেছে তৃণমূল কংগ্রেস। এবার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত ও দুর্নীতির অভিযোগকে সামনে রেখে তৃণমূলের একুশে জুলাইয়ের শহিদ দিবস পালনের জায়গাতেই সমাবেশের আয়োজন করতে চলেছে বিজেপি।

তবে নড়বড়ে সংগঠন, ঘরোয়া কোন্দল কাটিয়ে উঠে শাসকদলের বঞ্চনার পাল্টা দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে ভোটের দামামা বাজাতে চলেছে বিজেপি। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের ধর্মতলায় সমাবেশের মাধ্যমেই অমিত শাহর উপস্থিতিতে লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিতে চাইছে পদ্ম শিবির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.