কলকাতা

নিউটাউনে পথ দূর্ঘটনায় তীব্র যানজট

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

নিউটাউনের নজরুল তীর্থের সামনে পথ দুর্ঘটনা। বিশ্ব বাংলা সরনি থেকে দ্বিতীয় লেনে ঢোকার সময় একটি প্রাইভেট গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে প্রথমে একটি সাইকেল আরোহী মহিলাকে ধাক্কা মারে এরপর একটি প্রাইভেট গাড়িকে ধাক্কা মারে। সেইসময় সামনের গাড়িটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে রাস্তা থেকে ফুটপাতে থাকা একটি আইসক্রিম গাড়িতে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত সাইকেল আরোহী মহিলাকে নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। যে গাড়ি প্রথমে ধাক্কা মারে সেই গাড়ির চালকও আহত হয়েছে তাকেও বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই দুর্ঘটনার জেরে তীব্র যানজট তৈরী হয় এয়ারপোর্ট গামী রাস্তায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.