একের পর এক উন্নয়নমূলক প্রকল্প রাজ্যজুড়ে চালু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে। মুখ্যমন্ত্রী হাত ধরে আরো উন্নতি হল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায়ও। এরই মধ্যে এসএসকেএমের উডবার্ন ২-এর সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি উদ্বোধন করেন ১৫ টি প্রকল্পে ও শিলান্যাস করেন তিনটি প্রকল্পের।
এসএসকেএমে উডবার্নে উন্নত চিকিৎসা নিয়ে সর্বত্রই প্রশংসিত হয়ে এসেছে। এবার এই ভবনের ১০ তলায় উদ্বোধন হলো নতুন উডবার্ন। যার নামকরণ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘অনন্য’ নামের নতুন উডবার্ন তৈরি হতে ব্যয় হয়েছে প্রায় ৬৫ কোটি টাকা। এমনকি বহুতলে থাকছে ১৩১টি কেবিন। তবে এই অনন্যে যা চিকিৎসা পরিকাঠামো রয়েছে তা এক্কেবারে বেসরকারি নার্সিংহোমের পরিকাঠামোকে টেক্কা দিতে পারে। তবে তাই বলে চিকিৎসা পরিষেবা এখানে একেবারেই ব্যয়বহুল রাখা হয়নি। বরং নিম্ন মধ্যবিত্তদের সাধ্যের মধ্যেই রাখা হয়েছে। এই নতুন উডবার্নে সিঙ্গল কেবিনের ভাড়া থাকছে ৫ হাজার টাকা, সিঙ্গল স্যুট ৮ হাজার টাকা, এইচডিইউ পরিকাঠামো যুক্ত শয্যার ভাড়া ১২ হাজার টাকা ও আইটিইউ শয্যা থাকবে ১৫ হাজার টাকা।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ এই মূল্যের থেকে ২ হাজার টাকা বেশি ভাড়া নির্ধারণ করলেও মুখ্যমন্ত্রীর নির্দেশে সেটা কম করা হয়। এছাড়াও স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতির জন্য তিনটি প্রকল্পের শিলান্যাস করেন তিনি। একই ওসঙ্গে উদ্বোধন করেছেন ১৫ টি প্রকল্প। যার মধ্যে থাকছে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তৈরি হওয়া হাড়ের ব্যাঙ্ক। এমনকি খিলাফত কমিটির উদ্যোগে নির্মিত ভবন দূর নিয়ন্ত্রণের মাধ্যমে উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ স্বাস্থ্য ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছে সকলেই।







