দেশ

বাড়ির সামনেই স্কুল ভ্যানে পিষে মৃত্যু ৫ বছরের কিশোরীর

ফের এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৫ বছরের ছাত্রীর। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর নীলগিরি জেলায়।

পুলিশ সূত্রে খবর, হিল ফোর্ট ম্যাট্রিকুলেশন স্কুলে লায়া নামে এক ছাত্রী পড়ত। সোমবার স্কুলের ভ্যানটি তার বাড়ির কাছেই তাকে ছেড়ে দিয়ে যায়। স্কুল ভ্যান থেকে লায়া নামার পর ভ্যানের চালক সঙ্গে সঙ্গে গাড়িটি ঘুরিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছিলেন। সেই সময় খানিকটা পিছিয়ে আসে গাড়িটি। তখনই অসাবধানতাবশত লায়া একটি চাকার তলায় পড়ে যায়। তৎক্ষণাৎ মৃত্যু হয় লায়ার।

স্থানীয় সূত্রে খবর, স্কুল ভ্যানে চালককে সহায়তা করার জন্য আর কেউ ছিলেন না। সহায়তার জন্য কেউ থাকলে হয়তো এরকম দূর্ঘটনা ঘটত ন। ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.