অফবিট

মাস্টার ব্লাস্টার সচিনের নামে স্টেশন দেখে বিস্মিত ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর

সচিনের নামের ব্র্যান্ড বা সচিনের নামের সরণি এসব অনেকেই শুনেছে ও অনেক ক্রিকেট প্রেমিকরা এই সব জায়গায় ঘুরে আসেন ও তাঁর ব্র্যান্ডের জিনিস ব্যবহার করেন। কিন্ত সচিনের নামে যে কোন রেলস্টেশন ও রয়েছে , তা বেশ অনেকই জানেননা।

কিন্ত আস্ত রেলস্টেশনের নাম এক ক্রিকেটারের নামে, তা খুবই সহজে দেখা যায় না ও এই এই জায়গা দেখে মুগ্ধ হয়েছেন কিংবদন্তি ভারতীয় প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর ( Sunil Gavaskar)।
সোস্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে সানি বলেন তা দেখে অনেকেই অবাক হবেন কিন্ত ধন্দ হবেন না। কারণ কোন ব্যক্তি বা মনীষীর নামে স্টেশনের নাম হয় না সাধারণত। আসলে এই নামই এই স্টেশনের পরিচিতি ও জায়গার পরিচয়। সুরাটের কনসর অঞ্চলে সচিন নামে একটি জায়গা
আছে।

সুরাটের মেইন লাইন থেকে ওই স্টেশনের দিকে হঠাৎই চোখ পড়ে সুনীল গাভাসকরের। আর তা দেখেই সানি সেই স্টেশনের ছবি তুলে সোস্যাল মিডিয়ায় পোস্ট করেন সুনীল গাভাসকর এই স্টেশনের ছবি না তুললে এই তিন প্ল্যাটফর্ম বিশিষ্ট এই সচিন প্ল্যাটফর্মের কথা জানতেই পারতো না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.