সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই ৫ রাজ্যের ভোট মিটতে না মিটতেই ফের বড়ো ধাক্কা দেশের প্রতিটি রান্নাঘরে। অর্থাৎ গতকাল পর্যন্ত যে সিলিন্ডারের দাম ছিল ১,৭৭৫ টাকা কিন্তু সেটা এখন রাজধানী দিল্লিতে সিলিন্ডার প্রতি ২১ টাকা বৃদ্ধি হয়েছে রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের দাম। আর এটি কার্যকর হচ্ছে ১ ডিসেম্বর অর্থাৎ আজ থেকে। আজ থেকে ১৯ কেজি সিলিন্ডারের নতুন দাম দিল্লিতে ১,৭৯৬.৫০ টাকা।
একই সঙ্গে কলকাতার মানুষদের এখন থেকে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের জন্য ১,৮৮৫.৫০ পরিবর্তে ১,৯০৮ টাকা দিতে হবে। মুম্বইয়ে ১,৭২৮ থেকে ১,৭৪৯ টাকা ও চেন্নাইয়ে ১,৯৪২-এর পরিবর্তনে ১,৯৬৮.৫০ দিতে হবে। আর এই সমস্ত নতুন দাম কার্যকর হচ্ছে আজ থেকে। যার অর্থ ১ ডিসেম্বর ২০২৩ থেকে বাণিজ্যিক রান্নার গ্যাস কেনার জন্য খরচ করতে হবে দিল্লি ১,৭৯৬.৫০ টাকা, কলকাতা ১,৯০৮, মুম্বইয়ে ১,৭৪৯ ও চেন্নাইয়ে ১,৯৬৮.৫০ টাকা।
রান্নার গ্যাসের দাম এরুপ বেড়ে যাওয়ায় রীতিমতো মাথায় হাত মধ্যবিত্ত পরিবারের। তবে সামনে লোকসভা নির্বাচনের আগে আর কী কী বদল ঘটে তা নিয়ে যথেষ্ট আতঙ্কে সাধারণ মানুষ। আদেও আর কোনো বদল ঘটে কিনা সেটাই এখন দেখার বিষয়।






