খেলাধুলা

লর্ডসের ঘণ্টাধ্বনিতে সম্মানিত পুজারা, তৃতীয় দিনের করলেন শুভ সূচনা

লর্ডসের ঐতিহ্যবাহী ঘণ্টাধ্বনি—যা ক্রিকেট ইতিহাসে সম্মান ও গৌরবের প্রতীক—সেই ঘণ্টা বাজিয়ে ইংল্যান্ড-ভারত তৃতীয় টেস্টের তৃতীয় দিনের সূচনা করলেন চেতেশ্বর পুজারা। সচিন তেন্ডুলকরের পর আর এক ভারতীয় ব্যাটারকে লর্ডসের এই সম্মান জানানোর ঘটনায় আবেগে ভেসেছে ক্রিকেটপ্রেমীরা। ভারতের নির্ভরযোগ্য টেস্ট সৈনিক পুজারার এই স্বীকৃতি শুধুই ব্যক্তি নয়, গোটা ভারতীয় ক্রিকেটকেই গর্বিত করল।

লর্ডসে দিনের খেলা শুরুর পাঁচ মিনিট আগে ঘণ্টা বাজানো এক ঐতিহাসিক রীতি। ২০০৭ সালে চালু হওয়া এই প্রথায় ক্রিকেট জগতের বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়। সেই ধারাবাহিকতায় শনিবার পুজারাকে আমন্ত্রণ জানায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। বর্তমানে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা পুজারা অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে নিখুঁত বিশ্লেষণে মন জয় করেছেন শ্রোতাদের।

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সাসেক্স দলের হয়ে নেতৃত্ব দেওয়া পুজারা শুধু ভারতেই নয়, ব্রিটিশ ক্রিকেট মহলেও অত্যন্ত জনপ্রিয় মুখ। যদিও ২০২৩ সালে শেষবার টেস্ট খেলেছেন তিনি, তবে এখনও অবসর ঘোষণা করেননি। ১০৩টি টেস্টে প্রায় ৭ হাজার রানের মালিক এই ব্যাটার টেস্ট ক্রিকেটে ধৈর্য, প্রতিজ্ঞা ও শৃঙ্খলার প্রতীক।

লর্ডসের বোলার্স বার-এর বাইরে থাকা ঘণ্টা যাঁরা বাজাতে পারেন, তাঁরা বিশ্ব ক্রিকেটের ‘গণ্যমান্য’—সেই তালিকায় এবার স্থায়ীভাবে নাম লেখালেন চেতেশ্বর পুজারা। সচিনের মতো কিংবদন্তির পাশে জায়গা পাওয়া নিঃসন্দেহে বিশেষ কৃতিত্ব, যা তাঁর অবদানকে আরও এক ধাপ উপরে তুলে ধরল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.