অফবিট

সন্ধ্যায় হালকা খিদে মেটানোর জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন লোভনীয় পাউরুটি পেঁয়াজের পকোড়া! রইল পকোড়া তৈরির রেসিপি 

 

 

সন্ধ্যে হলেই চায়ের সাথে হালকা কিছু খাবার খেতে ইচ্ছা করে। কেউ মুড়ি চানাচুর খান তো কেউ আবার ফাস্ট ফুডের ওপরে ভরসা করেন। এমনকি চপ কিংবা পকোড়া পেলেও মন্দ হয় না। তবে চাইলে বাড়িতেই কিন্তু ১০ মিনিটেরও কম সময়ে দুর্দান্ত স্বাদের পকোড়া তৈরি করে ফেলতে পারবেন। তাই আজ আপনাদের জন্য পাউরুটি পেঁয়াজের পকোড়া তৈরির রেসিপি (Snacks Bread Oinion Pakora Recipe) নিয়ে হাজির হয়েছি।

 

পাউরুটি পেঁয়াজের পকোড়া তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণঃ

১. পাউরুটি

২. ডিম

৩. পেঁয়াজ কুচি

৪. আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি

৫. গোটা জিরে, কালো জিরে

৬. হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো

৭. ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চাট মশলা

৮. টমেটো সস

৯. পরিমাণ মত নুন

১০. রান্নার জন্য তেল

 

পাউরুটি পেঁয়াজের পকোড়া তৈরির পদ্ধতিঃ

 

• প্রথমে একটা বড় পাত্রে ৪-৫‌ টি পেঁয়াজ কুচি করে নিয়ে তাতে পরিমাণ মত নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোটা জিরে, কালো জিরে, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর শেষে কিছুটা চাট মশলা মশলা নিয়ে সবটাকে ভালো করে মিক্স করে নিতে হবে।

 

• এরপর ওই পাত্রেই একটা কাঁচা ডিম ফাটিয়ে নিতে হবে। যদি বেশি পরিমাণে তৈরী করেন তাহলে দুটো ডিম ব্যবহার করতেই পারেন।

 

• তারপর দুই থেকে তিনটে পাউরুটি নিয়ে জলের মধ্যে ভালো করে ভিজিয়ে নিতে হবে। আর সেটাকে হাতে করে চিপে জল ঝরিয়ে নিতে হবে যাতে সবটা নরম হয়ে যায়।

 

• নরম হওয়া পাউরুটি ডিম পেঁয়াজ মশলার মধ্যে দিয়ে ভালো কর মিক্স করে পুরের মত করে মেখে নিতে হবে। এরপর হাতে সামান্য তেল লাগিয়ে নিয়ে নিজের মত করে ছোট ছোট পকোড়ার মত করে পাকিয়ে নিতে হবে।

 

• এবার কড়ায় বেশ কিছুটা তেল গরম করে এই পকোড়াগুলোকে লালচে ও মুচমুচে করে ভেজে নিতে হবে। এরপর এই গরম গরম পকোড়া টমেটো সস দিয়ে বা এমনিই খেতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.