অফবিট

আজ থেকে শুরু করুন এই পাতা খাওয়া, ফল পাবেন হাতেনাতে

আপনার কি জানা আছে স্বাস্থ্যকর এই থানকুনি পাতার বিষয়ে?

এই পাতা যে বিশেষ ভাবে চাষ করতে হয়, তা কিন্তু একদমই নয়। অযত্নেই বেড়ে ওঠে থানকুনি পাতা। তবে বর্তমানে অবশ্য কিছু কিছু জায়গায় এই গাছের চাষ হচ্ছে। এই থানকুনি পাতা স্বাদে কিছুটা তেতো। তবে এর গুণাবলী মানুষের পক্ষে বেশ উপকারী।

চলুন আমরা জেনে নিই থানকুনি পাতার উপকারিতা:

১] ক্ষত সারানোর ক্ষেত্রে এই পাতা খুবই উপকারী। এই পাতার পেস্ট ক্ষত স্থানে লাগলে রক্তপাত বন্ধ হয় এবং ব্যাথা কমে। এছাড়া সংক্রমণের হাত থেকেও বাঁচা সম্ভব।

২] থানকুনি পাতার রস নিয়মিত খেলে থ্রোম্বসিসের সমস্যা দূর করতে সাহায্য করে। এই পাতা খেলে রক্ত শুদ্ধ হয়। ফলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

৩] পেটের সমস্যার ক্ষেত্রে এই পাতা ভীষণ উপকারী। আমাশয়, আলসার ইত্যাদি সমস্যার সমাধান মেলে এই পাতা থেকে। এমনকি এই পাতা নিয়মিত খেলে হজমের সমস্যা দূর হয়।

৪] থানকুনি পাতা মানব শরীরে স্ট্রেস হরমোনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ফলে এই পাতার রস মানসিক রোগীদের ক্ষেত্রে খুব উপকারী। এই পাতা অ্যাংজাইটি থেকেও মুক্তি দিতে পারে। এই পাতা স্বাভাবিক মানুষের ব্রেইন সেলকে আরও অনেকটা উন্নত করে।

৫] আমাদের মধ্যে এমনও মানুষ আছেন, যাঁদের মধ্যে ঘুমের সমস্যা রয়েছে। আপনি যদি ঘুমের সমস্যায় ভোগেন, তবে আপনার জন্য থানকুনি পাতা বেস্ট। এই পাতা আপনার স্নায়ুকে শিথিল করে, যা আপনার ঘুম আনতে সাহায্য করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.