অফবিট

ম্যাজিক দেখতে হলে, বিছানায় রাখুন এক টুকরো লেবু

ভিটামিন-সি-তে পরিপূর্ণ লেবু স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এতে উপস্থিত ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড এবং বিটা ক্যারোটিনও মানবদেহের জন্য সুস্থতা প্রদান করে। এক টুকরো লেবু যদি বিছানার পাশে রেখে দেন, তাহলে নানা সমস্যার সমাধানও মেলে। জেনে নিন এ বিষয়ে :

বন্ধ নাক খোলে : যদি ঠাণ্ডা লাগার কারণে আপনার নাক বন্ধ হয়ে থাকে, তবে কাটা লেবু আপনার বিছানার পাশে রাখুন। এতে বন্ধ না খুলে যাবে।

ভালো ঘুমে সহায়ক : সারা দিনের ক্লান্তি দূর ও মস্তিষ্ককে রিলাক্স রাখতে এক টুকরো লেবু বিছানার পাশে রাখুন। লেবুর গন্ধ মনকে শান্ত করে এবং ভালো ঘুমাতে সাহায্য করে। লেবুতে উপস্থিত অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য মস্তিষ্ককে শান্ত করে।

পোকামাকড় দুরে থাকে : লেবুর গন্ধ পেলে পোকামাকড় ধারে-কাছে আসে না। রাতে শোওয়ার আগে এক টুকরো লেবু বিছানার কাছে রাখুন এবং লাইট অফ করুন। লেবুর গন্ধ ও অন্ধকারের কারণে সব পোকামাকড় চলে যাবে। চাইলে লেবুতে লবঙ্গ দিয়েও নিতে পারেন।

রক্তচাপ কমায় : রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে লেবু। এটি রক্ত সঞ্চালন বাড়ায়। তবে নিম্ন রক্তচাপের রোগীরাও যদি রাতে শোওয়ার সময় বিছানার পাশে লেবুর টুকরো রাখেন, তবে সকালে সতেজ অনুভব করবেন।

ঘর ফ্রেশ রাখবে : ঘরকে সতেজ রাখতে চাইলে ঘরের এক কোনায় লেবুর টুকরো রাখুন। ঘরে বাজে গন্ধ থাকলে চলে যাবে।

শ্বাস নিতে সাহায্য করে : লেবু অ্যান্টি-ব্যাকটেরিয়াল হওয়ার পাশাপাশি অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ। এটি শ্বাস নিতে সহায়তা করে। যদি হাঁপানি বা সর্দির সমস্যা থাকে, তবে বিছানার কাছে লেবু রাখুন। আরাম মিলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.